Friday, November 19, 2021

শ্রী দামোদরাষ্টকম স্তোত্র পাঠ ও অর্থ আলোচনা

কার্তিক মাস মাহাত্ম্য — মহাভারত, রামায়ণ, স্কন্দপুরাণ, পদ্মপুরাণ, দামোদর ব্রত ও ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিমূলক উপদেশ

শ্রী দামোদরাষ্টকম স্তোত্র পাঠ ও অর্থ আলোচনা

 দামোদর লীলা, যমলার্জুন উদ্ধার, দামোদর ব্রত ও কার্তিক মাসের দীপ দানের মাহাত্ম্য জানতে ক্লিক করুন



শ্রী দামোদর লীলা শ্রী কৃষ্ণের সমস্ত বাল্যলীলা গুলির মধ্যে অন্যতম চিত্তাকর্ষক ও আনন্দদায়ক। ছোট্ট শ্রী কৃষ্ণ চুরি করে মাখন খেতে গিয়ে যশোদা মায়ের হাতে ধরা পড়ে যান আর মা যশোদা তাকে উদূখলের সাথে দড়ি দিয়ে বেঁধে দেন। পরমেশ্বর ভগবান যাকে সমস্ত জগতের কারো পরাজিত করার ক্ষমতা নেই সেই অজিত অনাদির আদি গোবিন্দ তার শুদ্ধ ভক্তের ভক্তিতে বাধা পড়েছেন। "অহং ভক্ত পরাধীনঃ",  শ্রী দামোদরাষ্টকম স্তোত্র যেন ভগবানের এই কথাটি প্রতিধ্বনি। অত্যন্ত শ্রুতি মধুর এই স্তোত্রটি কার্তিক মাসে বা দামোদর মাসে প্রতিদিন ভগবানের সামনে দীপ দানের সাথে পাঠ করুন এবং শ্রবণ করুন।


 শ্রী দামোদরাষ্টকম স্তোত্র



সম্পূর্ণ দামোদরাষ্টকম পাঠ ও মানে সহ আলোচনা শুনুন 


শ্ৰী দামােদরাষ্টকম


নমামীশ্বরং সচ্চিদানন্দরূপং
লসৎ-কুণ্ডলং গােকুলে ভ্রাজমানম্।
যশােদাভিয়ােদূখলাব্ধাবমানং
পরামৃষ্টমত্যং ততাে দ্রুত্য গােপ্যা ॥ ১ ॥

(যশােদাভিয়ােলূখলাব্ধাবমানং)


সমধুর দামোদরাষ্টকম পাঠ শুনুন 

GAJENDRA MOKSHA STOTRA FROM SRIMAD BHĀGAVATAM

 নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম্। 

দেবীং সরস্বতীঞ্চৈব ততো জয়মুদীরয়েৎ।।


যে ব্যক্তি একাগ্র চিত্তে সর্বক্ষণ অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যে ২৪ ঘন্টাই কেবল ভগবানকেই চিন্তা করেন শ্রীমদ্ভগবত গীতায় ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি সেই ব্যক্তির এই যোগকে ( বলা যায় সমস্ত যোগের মধ্যে এটি সবথেকে উৎকৃষ্ট যোগ কারণ এটি ভক্তি যোগের চরম পর্যায় যেখানে ভক্ত নিজেকে কোন অবস্থাতেই ভগবান থেকে পৃথক ভাবে দেখতে চান না ) সংরক্ষণ করেন এবং যথাসময়ে তাকে পুনরায় এই যোগ মনে করিয়ে দিয়ে তাকে এই যোগের অপ্রাপ্য ফল, অর্থাৎ মোক্ষ প্রদান করেন। (অধ্যায়:৯ শ্লোক : ২২)
শ্রীমদ্ভাগবতম মহাপুরানের অষ্টম স্কন্দের তিন নম্বর অধ্যায়ের শ্রী গজেন্দ্র মোক্ষ স্তুতি পর্ব তার অকাট্য প্রমাণ। 

Tuesday, September 7, 2021

কৃষ্ণ নাম বিনা এই মনুষ্য জন্ম বৃথা

 


হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম
কলৌ নাস্ত্যেব নাস্ত্যেব নাস্ত্যেব গতির্অন্যথা।

অর্থ: কলি কালে কেবল হরির নাম হরির নাম একমাত্র হরির নাম ব্যতীত অন্য কোন গতি আর নেই নেই নেই।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে

একমাত্র কৃষ্ণই এই জড় জগতের সকল কষ্ট থেকে উদ্ধার করতে পারে

আপনাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ জেল এতটাই দ্বীপান্তরে যে ভেঙে পালাবার পথ নেই কারণ সবচেয়ে কাছের দ্বীপটি  কয়েক আলোকবর্ষ দুরে। কি করে মুক্তি পাবেন এই জেল থেকে? জেলের যে জেলর সে সারাক্ষণ নতুন কয়েদিদের নিয়ে, তাদের কে কোন সেলে থাকবে কতদিন থাকবে এ নিয়ে ব্যস্ত। তাছাড়া তাকে সারাক্ষণ বিধির আদালতের সাথে লিঁয়াজো রাখতে হয়। সবাই এখানে তাঁকে বাবা বলে ডাকে। নিজের কাজে আর নিজেতেই তিনি মগ্ন সারাক্ষণ।

অঘাসুর লীলা : ছদ্মবেশী বিপদ ও ভক্তির অভয়তা | মাধবম অঘাসুর লীলা : দ্বিতীয় পর্ব ছদ্মবেশী বিপ...