আপনাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ জেল এতটাই দ্বীপান্তরে যে ভেঙে পালাবার পথ নেই কারণ সবচেয়ে কাছের দ্বীপটি কয়েক আলোকবর্ষ দুরে। কি করে মুক্তি পাবেন এই জেল থেকে? জেলের যে জেলর সে সারাক্ষণ নতুন কয়েদিদের নিয়ে, তাদের কে কোন সেলে থাকবে কতদিন থাকবে এ নিয়ে ব্যস্ত। তাছাড়া তাকে সারাক্ষণ বিধির আদালতের সাথে লিঁয়াজো রাখতে হয়। সবাই এখানে তাঁকে বাবা বলে ডাকে। নিজের কাজে আর নিজেতেই তিনি মগ্ন সারাক্ষণ।
জেলের যে টাস্ক মাস্টার তিনি একজন লেডি। ভিতর থেকে ভীষণ কোমল কিন্তু বাইরে বজ্র কঠিন। নানা রকমের গেম তিনি কয়েদিদের খেলতে দেন। সহজ থেকে কঠিন নানা রকম লেভেল আছে সে সব গেমের। সৎ ভাবে এক একটা গেম শেষে তিনি পুরস্কার দেন নতুন অবতার বা নতুন দেহ, এরকম ৮৪ লক্ষ অবতার তিনি দিতে পারেন তবে সবই ভগবানের আদেশে, একেবারে অ্যামিবা থেকে মানুষ, তারপর আবার পরের গেম। চিটিং করলে ত আর দেখতে হবেনা। গেমের হার্ডনেস আরো বেড়ে যায়। আরো কষ্ট। তাঁকে এখানে আমরা মা বলে জানি। সব কয়েদিদের তিনি তাঁর সন্তান সম দেখেন। বাচ্চারা যখন যা খেলনা চায় তিনি দেন। কিন্তু খেলাটা সৎ ভাবে ভালো করে শেষ করা চাই। ভুল হলে তিনিই শিখিয়ে দেন। আদর করেন আবার অন্যায়, চিটিং করলে বকা ঝকা কানমোলাও দেন। মা ত, তিনি বড়ই দয়াময়ী। সৎ ভালো বাচ্চাদের মা খুবই ভালোবাসেন। মা'র কাছে কেদে কেদে বললে মা আমার ও সব জাগতিক খেলা চাইনে, আমাকে ভগবানের ভক্তি দে, আমাকে শিখিয়ে দে মা কি করে তাঁকে খুশি করা যায় মার খুব খুব আনন্দ হয়। মাকে ভগবানের গান শোনাতে হয়। ভক্তি করে দেখাতে হয়। ভক্তির জলে পচা পুকুর সাফ হয়ে ভক্তি যখন টৈটম্বুর হয়ে উপছে পরে মা আনন্দে সেই সন্তানের মাথায় চুমু খেয়ে বুকে হাত রাখেন। তখনই সারা শরীর থরথর করে কাঁপবে। চোখ দিয়ে অঝোরে জল ঝরবে। ভাব হবে, সমাধি হবে। পরিবার পরিজন সব হোটেলের পাশের ঘরের লোকজন মনে হবে। জাগতিক সুখ মনে হবে বিষ। মা আস্তে আস্তে সুন্দর বাটিক প্রিন্টের মোহময়ী পর্দাটা সরাবেন। আলো আর আলো। কোটি কোটি সূর্যের থেকেও বেশী। পেছনে স্বয়ং মুরলি হাতে সচ্চিদানন্দ বিগ্রহ। কোথায় কষ্ট সবই তখন শুধুই কেষ্ট। ব্যাস এই জেলখানাকে টাটা বাই বাই। মা বাবা হাত ধরে সন্তানকে নিয়ে এসেছে ভগবানের নিত্য ধামে। ভগবানের নিত্য সেবার জন্য। তখন সবার চোখেই জল। কষ্টের নয়, ভগবানের ঘরের দুলালের ঘরে ফেরার আনন্দের। Back to God Head.
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।

No comments:
Post a Comment