22 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি সাপ্তাহিক রাশিফল।
রাজা সমস্তসুরমূর্তিরশেষতেজাঃ।
যস্যাজ্ঞয়া ভ্রমতি সংভৃতকালচক্রো
গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি॥
(ব্রহ্ম সংহিতা ১.৫২)
ভাগ্য
এই সপ্তাহে আপনার দীর্ঘদিনের আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে। ভাগ্যের সহায়তা আপনি পাবেন।
কর্মক্ষেত্র
সপ্তাহের প্রথম ভাগে উচ্চ মঙ্গল আপনাকে শক্ত অবস্থানে রাখবে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারেন এবং নতুন দায়িত্বও পেতে পারেন। তবে সপ্তাহের শেষের দিকে সহকর্মীদের সঙ্গে মতভেদ এড়ানোই ভালো হবে। কৌশলী ব্যবহার আপনাকে এগিয়ে রাখবে।
অর্থ
যেমন অর্থনৈতিক ক্ষেত্রে আপনার হঠাৎ আয়ের সম্ভাবনা যেমন আছে, তেমনি আকস্মিক ব্যয়ের সম্ভাবনাও থাকবে। বিনিয়োগের আগে সব দিক যাচাই করে পদক্ষেপ করা বুদ্ধিমানের হবে।
বিদ্যা
আপনি যদি বিদ্যার্থী হন এই সময়টা আপনার বিদ্যালাভের জন্য ভালো। উচ্চশিক্ষায় বাধা কাটবে। গবেষণামূলক কাজে সাফল্য আসবে। পড়াশোনায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মনোযোগ থাকবে। পুরনো বিষয় রিভিশন বিশেষ ফলপ্রসূ হতে পারে, বিশেষত বৃহস্পতির বক্রী প্রভাবে।
পরিবার ও প্রেম
নিজের ইগোকে কন্ট্রোল করে সম্পর্কে কিছুটা জেদ পরিহার করুন। পরিবারের বড় ভাই-বোনদের সাহায্য পাবেন।
স্বাস্থ্য
স্বাস্থ্যগতভাবে মাথাব্যথা বা রক্তচাপ ওঠানামা হতে পারে। হাড়ের সমস্যা বা পুরনো ব্যথা নিয়ে সচেতন থাকুন। অল্প দূর ভ্রমণ হতে পারে। নিয়মিত বিশ্রাম উপকারী হবে।
উপসংহার
এই সপ্তাহে আপনার ধৈর্য ও সাহস এ সপ্তাহে আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। মানসিক চাপ, রাগ বা ইগো বৃদ্ধি পেলে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে স্থিরতা পেতে পারেন।
ভাগ্য
কর্মের মাধ্যমেই ভাগ্য নির্ধারিত হবে। আলস্য ত্যাগ করতে হবে।
কর্মক্ষেত্র
কর্মক্ষেত্রে প্রথম ভাগে আপনার দূরদর্শিতা কাজে লাগবে। কাজের চাপে দিশেহারা হতে পারেন, তবে সফলভাবে সব সামলে নেবেন। ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সপ্তাহের শেষে কর্মস্থলে রাজনৈতিক পরিবেশ বা সহকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। আপনি যদি আবেগের বদলে যুক্তিকে অগ্রাধিকার দেন, তাহলে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। তাড়াহুড়ো করে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকাই বুদ্ধিমানের হতে পারে।
অর্থ
অর্থনৈতিক অবস্থায় স্থিতি থাকবে, তবে সপ্তাহের মাঝামাঝি আকস্মিক ব্যয় বাড়তে পারে। পুরনো পাওনা ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। পৈতৃক সম্পত্তি থেকে লাভের যোগ আছে। বড় অঙ্কের বিনিয়োগের আগে পুনর্বিবেচনা করলে ভালো ফল পেতে পারেন, বিশেষ করে বৃহস্পতির বক্রী অবস্থার কারণে পুরনো আর্থিক সিদ্ধান্ত আবার সামনে আসতে পারে।
বিদ্যা
পড়াশোনা বা বিদ্যার ক্ষেত্রে মনোযোগ কিছুটা ওঠানামা করবে। প্রাথমিক শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিভাবকের নজরদারি দরকার হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য গবেষণা, বিশ্লেষণ ও পুরনো নোট রিভিশন বিশেষভাবে উপকারী হবে। বিদেশে পড়াশোনা সংক্রান্ত কোনো খবর আসতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব কাগজপত্র যাচাই করা শ্রেয়।
পরিবার ও প্রেম
মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। বিবাহিত জীবনে সমঝোতা প্রয়োজন।
স্বাস্থ্য
মানসিক উদ্বেগ এবং রক্তচাপ জনিত সমস্যা হতে পারে। গলা, ঘাড় বা হরমোনজনিত সামান্য সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত ঘুম ও খাদ্যাভ্যাস ঠিক রাখলে বড় সমস্যা এড়ানো যাবে। অপ্রয়োজনীয় ভ্রমণ এ সপ্তাহে স্থগিত রাখাই ভালো হতে পারে।
উপসংহার
এই সপ্তাহে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং দায়িত্ব বাড়বে। তবে মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে রোজ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন।
নবমে পঞ্চগ্রহ, লগ্নে বক্রী বৃহস্পতি এবং তৃতীয়ে কেতু। এই সপ্তাহ আপনার জন্য আত্মসমীক্ষা ও পুনর্বিন্যাসের। বৃহস্পতি আপনার রাশিতে বক্রী অবস্থায় থাকায় পুরনো সিদ্ধান্ত, পুরনো প্রতিশ্রুতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে হতে পারে। শুরুতে চন্দ্রের গতি আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে, কিন্তু সপ্তাহের শেষভাগে আবেগের প্রভাব বাড়বে। তাই ধীরতা বজায় রাখলে আপনি বেশি লাভবান হবেন।
ভাগ্য
আধ্যাত্মিক তীর্থ ভ্রমন আপনার ভাগ্যোন্নতির সহায়ক হতে পারে। বড়দের পরামর্শে কাজ হবে।
চাপ থাকলেও সুযোগও থাকবে। মঙ্গল প্রথমে অষ্টম ভাবকে সক্রিয় করে কিছু হঠাৎ পরিবর্তন বা দায়িত্ব আনতে পারে। সপ্তাহের শেষে পঞ্চগ্রহ সমাবেশ কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়াতে পারে। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলার কৌশল অবলম্বন করলে অবস্থান শক্ত থাকবে। ঊর্ধ্বতনদের সঙ্গে স্পষ্ট কিন্তু নম্র যোগাযোগ উপকারী হবে। নইলে বদলির সম্ভাবনা বা কাজের জায়গায় পরিবেশ পরিবর্তনের যোগ।
অর্থ
অর্থনৈতিক ক্ষেত্রে যৌথ অর্থ, পারিবারিক সম্পত্তি বা কর সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। হঠাৎ লাভের সম্ভাবনা থাকলেও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকাই ভালো। খরচও পাল্লা দিয়ে বাড়বে, পুরনো আর্থিক পরিকল্পনা আবার সামনে আসতে পারে এবং সংশোধনের সুযোগ দেবে।
বিদ্যা
আপনি যদি বিদ্যার্থী হন এই সময়টা আপনার বিদ্যালাভের জন্য ভালো। বুদ্ধির বিকাশ ঘটবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল আশা করা যায়। এটি রিভিশন ও সংশোধনের সময়। প্রাথমিক শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে অতিরিক্ত অনুশীলন দরকার হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য গবেষণা, থিসিস বা বিশ্লেষণধর্মী কাজ এগিয়ে নিতে সুবিধা হবে। বিদেশে পড়াশোনা বা উচ্চতর কোর্স সংক্রান্ত পুরনো যোগাযোগ পুনরায় সক্রিয় হতে পারে।
পরিবার ও প্রেম
পরিবারে গুড় যন্ত্রের সম্মান করুন, ভাই-বোনদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টি কিন্তু বেশ রোমান্টিক ♥️ থাকবে।
স্বাস্থ্য
স্বাস্থ্যগতভাবে নার্ভের সমস্যা বা পেটের রোগ কিছুটা ভোগাতে পারে। মানসিক চাপ ও হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত রুটিন বজায় রাখা এবং অতিরিক্ত চিন্তা কমানো উপকারী হবে। সপ্তাহের শেষদিকে ভ্রমণের পরিকল্পনা হতে পারে, তবে প্রয়োজন ছাড়া দূরযাত্রা না করাই শ্রেয়।
উপসংহার
আত্মবিশ্বাস বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহ জাগবে যা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। মানসিক চাপ, রাগ বা ইগো বৃদ্ধি পেলে হরে কষ্ণ মহামন্ত্র ও মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে স্থিরতা পেতে পারেন।
ভাগ্য
ভাগ্য কিছুটা প্রতিকূল থাকতে পারে সেহেতু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াটাই আপনার পক্ষে শ্রেয়স্কর হবে।
মঙ্গল প্রথমে সপ্তম ভাবকে প্রভাবিত করে পার্টনারশিপ বা যৌথ কাজের ক্ষেত্রে উত্তেজনা বাড়াতে পারে। সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারের সঙ্গে মতভেদ হওয়ার সম্ভাবনা থাকবে। সপ্তাহের শেষে কুম্ভে পঞ্চগ্রহ সমাবেশ আর্থিক ও প্রশাসনিক বিষয়ে জটিলতা আনতে পারে। আপনি যদি তাড়াহুড়ো না করে বিষয়গুলো ধাপে ধাপে সামলান, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। তবে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু থেকে সাবধান থাকবেন কারণ আপনার শত্রুরা বা বন্ধুরূপী শত্রুরা গোপন কোনো পরিকল্পনা কর্মক্ষেত্রে ফাঁস করে আপনাকে বিপদে ফেলতে পারে।
অর্থ
ঋণ করে হলেও খরচ করার প্রবণতা আপনাকে নিয়ন্ত্রণে আনতে হবে। অর্থনৈতিক অবস্থায় যৌথ অর্থ, ঋণ বা পারিবারিক দায়িত্ব নিয়ে চাপ বাড়তে পারে। অপ্রয়োজনীয় ব্যয় এড়ানো বুদ্ধিমানের হবে। পুরনো কোনো আর্থিক আলোচনা বা দলিল সংক্রান্ত বিষয় আবার সামনে আসতে পারে, তাই সব কিছু যাচাই করে এগোনোই শ্রেয়।
বিদ্যা
পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে কিছুটা পরিশ্রম করতে হবে। প্রাথমিক শিক্ষার্থীদের ক্ষেত্রে আবেগজনিত ওঠানামা পড়াশোনায় প্রভাব ফেলতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য গবেষণা বা গম্ভীর অধ্যয়ন ভালো ফল দেবে, তবে মনোসংযোগ ধরে রাখা গুরুত্বপূর্ণ।
পরিবার ও প্রেম
আবেগের বসে বলে ফেলা কটুকথা সম্পর্কে অবনতি ঘটাতে পারে। কথা বলার সময় সংযম রক্ষা করুন, নতুবা স্বজনদের সঙ্গে দূরত্ব বাড়বে।
স্বাস্থ্য
বুকের অংশ, হজম বা মানসিক চাপজনিত সমস্যা দেখা দিতে পারে। সপ্তাহের শেষে আবেগের প্রাবল্য বাড়তে পারে, তাই বিশ্রাম ও পর্যাপ্ত ঘুম অপরিহার্য। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানো ভালো হতে পারে। দুর্ঘটনা বা রক্তপাত জনিত বিষয়ে সতর্ক থাকা দরকার।
উপসংহার
ভাগ্য
যোগাযোগ বাড়বে। অংশীদারিত্বের কাজে ভাগ্যের সহায়তা পাবেন।
কর্মক্ষেত্র
আপনি সক্রিয় ও দৃঢ় থাকবেন। শত্রু বা প্রতিদ্বন্দ্বীরা দুর্বল হতে পারে, তবে অহং থেকে সিদ্ধান্ত নিলে পরিস্থিতি জটিল হতে পারে। সপ্তাহের শেষভাগে পার্টনারশিপ বা ক্লায়েন্ট সম্পর্কিত বিষয়ে মতভেদ দেখা দিতে পারে। আপনি যদি কৌশলী ও সংযত থাকেন, তাহলে নিজের অবস্থান মজবুত রাখতে পারবেন। নতুন ব্যবসার প্রস্তাব আসতে পারে। একগুয়ে বা একার ক্ষমতার উপর নির্ভর না করে টিম ওয়ার্কের উপর জোর দিলে আপনার সাফল্য আসবে।
অর্থ
হঠাৎ কোনো যৌথ ব্যয় বা আইনি খরচ সামনে আসতে পারে। বিনিয়োগ বা ঋণ সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়ো না করে পর্যালোচনা করলে ভালো ফল পাবেন। পুরনো পাওনা ফিরে পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। বন্ধুদের থেকে সাহায্য পাবেন।
বিদ্যা
পড়াশোনায় প্রাথমিক শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য গবেষণা বা প্রেজেন্টেশন সংক্রান্ত কাজ এগোবে, বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। তবে আত্মবিশ্বাস যেন অহংকারে না রূপ নেয়, সেদিকে খেয়াল রাখা ভালো হবে
পরিবার ও প্রেম
দাম্পত্য জীবনে টানাপোড়েন হতে পারে। একে অপরকে সময় দিন।
স্বাস্থ্য
শরীরে উত্তাপ বৃদ্ধি, রক্তচাপ বা পেশীজনিত অস্বস্তি বিশেষ করে পিঠের ব্যথা বা ত্বকের সমস্যায় ভুগতে পারেন। নিয়মিত ব্যায়াম উপকারী হবে, তবে অতিরিক্ত পরিশ্রম না করাই ভালো। সপ্তাহের শেষদিকে স্বল্প দূরত্বের ভ্রমণ সম্ভব।
উপসংহার
আপনার ব্যক্তিত্বের আকর্ষণ এ সপ্তাহে অন্যের দৃষ্টি কাড়বে। সম্পর্কের বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি তৈরি হলে আদ্যা স্তব পাঠ সহায়ক হতে পারে।
ভাগ্য
আইনি লড়াইয়ে জয়ের সম্ভাবনা। শত্রু দমনে সমর্থ হবেন। জয় আপনার নিশ্চিত তবুও যদি দেখেন নানাভাবে দেরি হচ্ছে বা ফল আপনার অনুকূলে আসতে নিচ্ছে তাহলে শ্রী পরশুরাম কৃত অপরাজিত স্তোত্র প্রতিদিন পাঠ করবেন।
কর্মক্ষেত্র
আপনি বিশ্লেষণী ক্ষমতা দিয়ে পরিস্থিতি সামলাতে পারবেন। কাজের চাপ বাড়বে, সহকর্মীদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে তবে আপনার যুক্তিবোধ আপনাকে এগিয়ে রাখবে। সহকর্মীদের থেকেও সহযোগিতা পাবেন। সপ্তাহের শেষভাগে অফিসের পরিবেশ কিছুটা অস্থির হতে পারে, তাই অপ্রয়োজনীয় বিতর্কে না জড়ানোই শ্রেয়। আপনার পরিকল্পিত কাজ ধীরে ধীরে ফল দেবে।
অর্থ
সৃজনশীল কাজ বা অতিরিক্ত দক্ষতার মাধ্যমে আয়ের সুযোগ আসতে পারে। তবে আকস্মিক ব্যয় বা চিকিৎসাজনিত খরচ সামনে আসতে পারে, তাই সঞ্চয় বজায় রাখা উপকারী হবে। আয় ও ব্যয়ের হিসাব মোটামুটি সামলে নিতে পারবেন।
বিদ্যা
বিদ্যার্থীদের জন্য এটি ভালো সময়। প্রাথমিক শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য গবেষণা, বিশ্লেষণ ও প্রযুক্তিগত বিষয় ভালো যাবে। বৃহস্পতির বক্রী প্রভাবে পুরনো বিষয় পুনরায় রিভিশন করলে পরীক্ষায় সাফল্য মিলতে পারে। কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় ব্যাপক সাফল্য আশা করা যায়।
পরিবার ও প্রেম
মামার বাড়ির তরফ থেকে কোনো শুভ সংবাদ পেতে পারেন।
স্বাস্থ্য
হজম সমস্যা, স্নায়বিক চাপ বা অনিদ্রা দেখা দিতে পারে। নিয়মিত খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত বিশ্রাম জরুরি। সপ্তাহের শেষদিকে ছোটখাটো ভ্রমণ হতে পারে, তবে ক্লান্তি এড়াতে বিশ্রাম নেয়া ভালো হবে।
উপসংহার
শৃঙ্খলার মাধ্যমে এ সপ্তাহে আপনি অনেক কঠিন কাজ সমাধান করবেন। অর্থনৈতিক চাপ বা ঋণজনিত দুশ্চিন্তা থাকলে দারিদ্র্য দুঃখ দহন স্তোত্র পাঠ উপকারী হতে পারে।
ভাগ্য
সৃজনশীল কাজে ভাগ্যের চমক দেখা যাবে। ভ্রমণের সম্ভাবনা।
শিল্পকলা বা লেখালেখির সঙ্গে যুক্তদের জন্য সুবর্ণ সুযোগ। শুরুতে মনোযোগ কিছুটা ঘরোয়া বিষয়ে ব্যস্ত থাকতে পারে। তবে ধীরে ধীরে আপনি কাজের গতিতে ফিরবেন। পঞ্চগ্রহ সমাবেশ সৃজনশীল ক্ষেত্র, মিডিয়া, শিক্ষা বা স্বাধীন পেশার সঙ্গে যুক্তদের জন্য নতুন সুযোগ আনতে পারে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা হঠাৎ ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকলে দীর্ঘমেয়াদে ভালো ফল পাবেন।
অর্থ
ফাটকা বা শেয়ার বাজার থেকে লাভের সম্ভাবনা উঁকি দিচ্ছে। আপনার অর্থনৈতিক অবস্থায় মাঝারি স্থিতি থাকবে। সম্পত্তি বা বাড়ি সংক্রান্ত খরচ হতে পারে। পুরনো বিনিয়োগ পুনর্বিবেচনার সুযোগ আসতে পারে। হঠাৎ বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক যাচাই করলে ভালো হবে।
বিদ্যা
পড়াশোনায় সৃজনশীল বিষয় যেমন সাহিত্য, সংগীত, শিল্পকলা ভালো যাবে। প্রাথমিক শিক্ষার্থীদের ক্ষেত্রে মনোযোগ বাড়াতে অনুপ্রেরণা দরকার হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য শিল্প, ডিজাইন বা গবেষণামূলক কাজ এগোবে, তবে ধৈর্য জরুরি।
পরিবার ও প্রেম
পারিবারিক শান্তি বজায় রাখতে নিজেকে কিছুটা ছোট করতে হতে পারে। যতই সাফল্য আসুক না কেন সবই শ্রীকৃষ্ণের কৃপা মনে করে নিজেকে তার চরণে রাখবেন। অহংকারকে নিজের মাথায় চড়তে দেবেন না।
স্বাস্থ্য
বুকের ইনফেকশন বা হার্টের রোগীদের সচেতন থাকা জরুরি। মানসিক চাপ বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত বিশ্রাম ও মানসিক প্রশান্তি বজায় রাখা প্রয়োজন। সপ্তাহের শেষভাগে ছোটখাটো ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর। কৃষ্ণ নাম করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে কিংবা শ্রুতিমধুর ভজন গেয়ে বা শ্রবন করে নিজের মনের প্রশান্তি বজায় রাখবেন।
উপসংহার
শিল্পীসুলভ মন ও বুদ্ধির প্রয়োগ আপনাকে শান্তি দেবে। অন্তরে অশান্তি অনুভব করলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা কৃষ্ণ নাম শ্রবণ প্রশান্তি দিতে পারে।
ভাগ্য
স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে বাধা আসতে পারে। তবে ধৈর্য ধরলে জয়ী হবেন।
কর্মক্ষেত্র
কর্মক্ষেত্রে দায়িত্ব পরিবর্তন হতে পারে। কাজের প্রতি দায়বদ্ধতা বাড়বে। আপনার সাহস ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা প্রশংসিত হবে। নতুন প্রজেক্ট বা দায়িত্ব নিতে পারেন। তবে পঞ্চগ্রহ সমাবেশ গৃহ সংক্রান্ত চিন্তা বা ব্যক্তিগত বিষয়কে কর্মজীবনে প্রভাবিত করতে পারে। অফিসে বা ব্যবসায়িক আলোচনায় অতিরিক্ত তীক্ষ্ণ মন্তব্য না করাই শ্রেয় হতে পারে।
অর্থ
অর্থনৈতিক অবস্থায় মাঝারি স্থিতি থাকবে। সম্পত্তি, বাড়ি বা যানবাহন সংক্রান্ত খরচ সামনে আসতে পারে। বুদ্ধিমানী করে খরচ করবেন। আপনাদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে অর্থ উপার্জনের পথ খুলবে। যৌথ অর্থ বা পারিবারিক সম্পদ নিয়ে আলোচনা হতে পারে। কোনো দলিল বা আইনি বিষয়ে সতর্কতা অবলম্বন করলে ভালো ফল পাবেন।
বিদ্যা
পড়াশোনায় যোগাযোগ ভিত্তিক বিষয় যেমন মিডিয়া, জার্নালিজম, ভাষা শিক্ষা বা প্রযুক্তিগত পড়াশোনা যেমন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এগোবে। প্রাথমিক শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়বে। উচ্চ শিক্ষার্থীদের জন্য উপস্থাপনা, গবেষণা বা প্রবন্ধ লেখার সময় শুভ হতে পারে। তবে মনোযোগ ধরে রাখা জরুরি। বিদেশি ভাষার চর্চা বা সাধারণ জ্ঞানে উন্নতি হবে।
পরিবার ও প্রেম
পারিবারিক শান্তি বজায় রাখতে নিজেকে কিছুটা ছোট করতে হতে পারে।
স্বাস্থ্য
কাঁধ, হাত বা স্নায়বিক চাপ দেখা দিতে পারে। মানসিক উত্তেজনা কমাতে নিয়মিত ব্যায়াম ও বিশ্রাম উপকারী হবে। সপ্তাহের মাঝামাঝি স্বল্প দূরত্বের ভ্রমণ হতে পারে। সেই সময় ঘাড় বা হাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। ট্রাভেল ব্যাগ হালকা রাখবেন ব্যাগে পেইন রিলিফ স্প্রে এবং ব্যথা কমানোর ওষুধ অবশ্যই সঙ্গে নেবেন। প্রতিদিন সকালে সন্ধ্যায় অবশ্যই সিদ্ধি বিনায়ক শ্রী গণেশের মন্ত্র ও মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন।
উপসংহার
মানসিক দৃঢ়তা আপনার এই সপ্তাহের প্রধান হাতিয়ার। রাগ, মানসিক উত্তেজনা বা শারীরিক কষ্ট বৃদ্ধি পেলে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ কষ্ট নিবারণের সহায়ক হবে। ব্যবসা এবং কাজে সাফল্যের জন্য মহা গণেশ বা সিদ্ধি বিনায়ক শ্রী গনেশের ধ্যান বা জপ বা মন্ত্র পাঠ করবেন।
ভাগ্য
যারা সেলস বা মার্কেটিং এর কাজ করেন তাদের কাছে এই সময়টি অত্যন্ত ভালো ফলদায়ক হতে পারে। ব্যবসা সংক্রান্ত, সেলফ বা মার্কেটিংয়ের জন্য ছোট ভ্রমণে আপনার ভাগ্যের নতুন দিক উন্মোচিত হতে পারে। সাহসিকতা বাড়বে।
কর্মক্ষেত্র
বিক্রয় ও বিপণনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দারুণ সময়। আপনার আত্মবিশ্বাস ও যুক্তিবোধ আপনাকে এগিয়ে রাখবে। যোগাযোগ, বিক্রয়, মিডিয়া বা পরামর্শমূলক কাজের সঙ্গে যুক্তদের জন্য এটি সক্রিয় সময়। তবে পঞ্চগ্রহ সমাবেশ যোগাযোগ ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি করতে পারে। লিখিত বা মৌখিক চুক্তির আগে সব দিক যাচাই করা বুদ্ধিমানের হতে পারে।
অর্থ
নতুন যোগাযোগের মাধ্যমে অর্থ উপার্জনের পথ খুলবে। অর্থনৈতিক অবস্থায় ওঠানামা থাকবে। হঠাৎ আয়ের সুযোগ আসতে পারে, আবার হঠাৎ ব্যয়ও হতে পারে। পারিবারিক দায়িত্ব বা চিকিৎসাজনিত খরচ সামনে আসতে পারে। পুরনো আর্থিক সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রয়োজন হতে পারে।
বিদ্যা
ভাষা, দর্শন বা উচ্চতর জ্ঞানসংক্রান্ত বিষয় ভালো যাবে। প্রাথমিক শিক্ষার্থীদের ক্ষেত্রে মনোযোগ স্থির রাখতে সহায়তা দরকার হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য গবেষণা ও বিশ্লেষণমূলক কাজ এগোবে, তবে ধৈর্য জরুরি।
পরিবার ও প্রেম
প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন। যার নতুন সম্পর্ক করতে চাইছেন তারা প্রেমের প্রস্তাবে সারা পেতে পারেন।
স্বাস্থ্য
গলা, খাদ্যাভ্যাস বা রক্তচাপের দিকে নজর রাখা দরকার। অতিরিক্ত মশলাদার খাবার এড়ালে ভালো হবে। সপ্তাহের মাঝামাঝি স্বল্প ভ্রমণ হতে পারে। সেই সময় ঘাড় বা হাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। ট্রাভেল ব্যাগ হালকা রাখবেন ব্যাগে পেইন রিলিফ স্প্রে এবং ব্যথা কমানোর ওষুধ অবশ্যই সঙ্গে নেবেন। প্রতিদিন সকালে সন্ধ্যায় অবশ্যই সিদ্ধি বিনায়ক শ্রী গণেশের মন্ত্র ও মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন।
উপসংহার
আপনার উদ্যম ও তেজ সবাইকে উৎসাহিত করবে। শারীরিক কষ্ট বৃদ্ধি পেলে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ কষ্ট নিবারণের সহায়ক হবে। ব্যবসা এবং কাজে সাফল্যের জন্য মহা গণেশ বা সিদ্ধি বিনায়ক শ্রী গনেশের ধ্যান বা জপ বা মন্ত্র পাঠ করবেন।
ভাগ্য
সঞ্চিত অর্থে ভাগ্য ফিরবে। গুরুজনের আশীর্বাদ পাবেন।
কর্মক্ষেত্র
কঠোর পরিশ্রমে পদমর্যাদা বাড়বে। তবে বাক্য প্রয়োগে সাবধান। আপনার প্রভাব বাড়বে। কর্তৃপক্ষের নজরে আসতে পারেন এবং নতুন দায়িত্ব পেতে পারেন। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা রাগের প্রকাশ এড়ালে ভালো ফল স্থায়ী হবে। পঞ্চগ্রহ সমাবেশ অর্থ ও প্রশাসনিক বিষয়ে আলোচনাকে উত্তপ্ত করতে পারে, তাই আলোচনা করার সময় কৌশলী থাকা শ্রেয় হতে পারে।
অর্থ
অর্থনৈতিক অবস্থায় হঠাৎ লাভের সম্ভাবনা যেমন আছে, তেমনি হঠাৎ ব্যয়ও হতে পারে। একাধিক সূত্র থেকে আয়ের পথ প্রশস্ত হবে। পারিবারিক অর্থসংক্রান্ত আলোচনায় মতভেদ দেখা দিতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে পরিকল্পিতভাবে এগোনোই ভালো হবে। পুরনো আর্থিক বিষয় আবার সামনে আসতে পারে।
বিদ্যা
প্রাথমিক শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়বে। উচ্চশিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা বা গবেষণামূলক কাজ এগোবে। ব্যাংকিং বা ফিন্যান্স সংক্রান্ত পড়াশোনায় শুভ। তবে মনোযোগ ধরে রাখা এবং অহং এড়ানো জরুরি।
পরিবার ও প্রেম
পরিবারের কোনো পুরনো বিবাদ মিটে যেতে পারে।
স্বাস্থ্য
মাথাব্যথা, রক্তচাপ বা শরীরে অতিরিক্ত উত্তাপ দেখা দিতে পারে। দাঁত বা চোখের সমস্যা হতে পারে। খাবারের দিকে খেয়াল দিন। নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম উপকারী হবে। সপ্তাহের শেষে পারিবারিক কারণে স্বল্প ভ্রমণ হতে পারে।
উপসংহার
ধীর ও স্থির পদক্ষেপে সাফল্য আপনার নিশ্চিত।
ভাগ্য
এই সপ্তাহটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বড় সুযোগের সম্ভাবনা রয়েছে।
কর্মক্ষেত্র
আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিকশিত হবে। কর্মক্ষেত্রে আপনার উপস্থিতি সকলের নজর কাড়বে। নতুন দায়িত্ব বা নতুন ভূমিকা সামনে আসতে পারে। তবে সহকর্মী বা ঊর্ধ্বতনের সঙ্গে মতবিরোধ এড়াতে কৌশলী হওয়া ভালো হতে পারে। পঞ্চগ্রহ সমাবেশ হঠাৎ সুযোগও এনে দিতে পারে, আবার হঠাৎ বিতর্কও তৈরি করতে পারে। তাই প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যালোচনা করলে আপনি বেশি স্থির থাকবেন।
অর্থ
আয় ভালো হলেও খরচের লাগাম টানা মুশকিল হতে পারে। আকস্মিক ব্যয় বাড়তে পারে। বিনিয়োগ বা বড় আর্থিক সিদ্ধান্তে তাড়াহুড়ো না করে সময় নেওয়া বুদ্ধিমানের হতে পারে। পুরনো আর্থিক পরিকল্পনা পুনর্বিবেচনার সুযোগ আসতে পারে।
বিদ্যা
পড়াশোনায় সৃজনশীল ও প্রযুক্তিগত বিষয় ভালো যাবে। প্রাথমিক শিক্ষার্থীদের আত্মপ্রকাশ বাড়বে। উচ্চশিক্ষার্থীদের জন্য গবেষণা, মিডিয়া বা আধুনিক বিষয়ক অধ্যয়নে সাফল্য মিলতে পারে, তবে মনোযোগ বিচ্যুতি এড়ানো জরুরি।
পরিবার ও প্রেম
জেদ করে কোনো সিদ্ধান্ত নেবেন না। পার্টনারের স্বাস্থ্যের যত্ন নিন।
স্বাস্থ্য
মাথায় আঘাত বা তীব্র যন্ত্রণা হতে পারে। চোখ বা স্নায়বিক চাপ দেখা দিতে পারে। ঘুমের অভাব এড়ানো প্রয়োজন। নিয়মিত রুটিন বজায় রাখলে মানসিক ভারসাম্য থাকবে। সপ্তাহের শেষদিকে ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে।
উপসংহার
কর্মব্যস্ততা ও নতুন পরিকল্পনায় এ সপ্তাহে আপনি মধ্যমণি হয়ে থাকবেন। মানসিক উত্তেজনা বা রাগ বৃদ্ধি পেলে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ মানসিক স্থিরতা আনতে পারে।
ভাগ্য
বিদেশে কাজের সূত্রে ভাগ্য পরিবর্তনের যোগ রয়েছে। আধ্যাত্মিকতা বাড়বে।
কর্মক্ষেত্র
আপনি ধীরে কিন্তু স্থিরভাবে অগ্রসর হবেন। দূরে কোথাও বদলি বা কাজের জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা। আপনার পরিশ্রমের মূল্য তাৎক্ষণিকভাবে না মিললেও দীর্ঘমেয়াদে ফল দেবে। পঞ্চগ্রহ সমাবেশের প্রভাবে বন্ধুবান্ধব বা নেটওয়ার্কের মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে। তবে কারও উপর অতিরিক্ত নির্ভর না করে নিজের পরিকল্পনা স্পষ্ট রাখাই ভালো হবে।
অর্থ
একদিকে হঠাৎ লাভের সম্ভাবনা যেমন আছে, অন্যদিকে অপ্রত্যাশিত ব্যয়ও হতে পারে। সঞ্চয় রক্ষা করা জরুরি। পুরনো সম্পত্তি বা পারিবারিক আর্থিক আলোচনায় অগ্রগতি হতে পারে, তবে দলিলপত্র যাচাই করা বাঞ্ছনীয়। ব্যয় বহুল সপ্তাহ। বিনিয়োগ থেকে আপাতত দূরে থাকুন।
বিদ্যা
পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কিছুটা কঠিন হতে পারে, বিশেষ করে প্রাথমিক স্তরে। উচ্চশিক্ষার্থীদের জন্য গবেষণা ও আধ্যাত্মিক বা দর্শনমূলক বিষয় শুভ ফল দিতে পারে। পুরনো বিষয় রিভিশন করলে ফল ভালো হবে।
পরিবার ও প্রেম
প্রিয়জনদের থেকে দূরত্ব তৈরি হতে পারে। ধৈর্য ধরুন।
স্বাস্থ্য
অনিদ্রা এবং পায়ের পাতায় ব্যথায় কষ্ট পেতে পারেন। ক্লান্তি, হাঁটু বা স্নায়বিক চাপ দেখা দিতে পারে। পর্যাপ্ত বিশ্রাম ও নিয়মিত খাদ্যাভ্যাস জরুরি। সপ্তাহের শেষে পারিবারিক কারণে ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে।
উপসংহার
একাগ্রতা ও ত্যাগের মনোভাব আপনাকে মানসিক শান্তি দেবে। গভীর মানসিক অশান্তি হলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা কৃষ্ণ নাম ও কৃষ্ণ কথা শ্রবণ অন্তরের প্রশান্তি আনতে পারে। অর্থনৈতিক অসুবিধা বা ঋণের ভার অনুভূত হলে দারিদ্র্য দুঃখ দহন স্তোত্র পাঠ শুভ ফল দিতে পারে। যারা মাঙ্গলিক, তাদের জন্য মহাকাল সহস্র নাম স্তোত্র পাঠ বিশেষ উপকারী হতে পারে।
উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্ মুক্তীয় মাঽমৃতাত্ ॥
আপনার জন্মকুণ্ডলীতে বর্তমানে কোন গ্রহের দশা বা অন্তর্দশা চলছে, তার ওপর নির্ভর করে এই গোচর ফল ব্যক্তিভেদে সম্পূর্ণ আলাদা হতে পারে। এই পূর্বাভাস কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়।এটি আধ্যাত্মিক ও জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকে একটি বিশ্লেষণ মাত্র। কোনো গুরুত্বপূর্ণ আর্থিক, চিকিৎসা, আইনি বা পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব পরিস্থিতি যাচাই করা জরুরি।
প্রয়োজনে অভিজ্ঞ জ্যোতিষীর ব্যক্তিগত পরামর্শ গ্রহণ করা বাঞ্ছনীয়।
পাঠকের নিজস্ব বিবেচনা ও প্রজ্ঞা ব্যবহার করাই শ্রেয়।
